নিজেস্ব প্রতিনিধি:
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় দলটির ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, হামলায় আহতদের মধ্যে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব রয়েছেন।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা অক্ষত ও নিরাপদে রয়েছেন।
তাৎক্ষণিকভাবে কারা এই চোরাগোপ্তা হামলার সাথে জড়িত বা কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি।