প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 June 2026, 14:55 ইং
কেশবপুরে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ভাব প্রকল্পভুক্ত ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়কের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, টিটাবাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকর্ন কুমার ঘোষ, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জি, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গৌতম কুমার দত্ত, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কুমার ঘোষ, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক নূরুল ইসলাম খান ও কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখর মন্ডল।
মতবিনিময় সভায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্যা, সমাধানে করণীয় এবং ভাব বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ