প্রিন্ট এর তারিখঃ Jun 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 June 2026, 13:17 ইং
যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সহ-সভাপতি রিমু আটক

স্টাফ রিপোর্টার :
যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি কায়িস আহম্মেদ রিমুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে শহরের শেখহাটা বাবলাতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রিমুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ জমা হয়। এসব তথ্য ও অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে তার বাসভবনে অভিযান চালায় পুলিশ।
"কায়িস আহম্মেদ রিমুর বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে কোতোয়ালি থানায় আনা হয়েছে।"
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুতই আদালতে সোপর্দ করা হবে। এই বিষয়ে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ