প্রিন্ট এর তারিখঃ Jun 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 June 2026, 14:51 ইং
চৌগাছার নৈশ্যপ্রহরী আতিয়ার হত্যার ঘটনায় আটক

স্টাফ রিপোর্টার :
চৌগাছার বাঁওড়ের নৈশ্যপ্রহরী আতিয়ার রহমান হত্যার ঘটনায় আটক কবির হোসেন আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। মাছ চুরিতে বাধা দেয়ার বিরোধের জের ধরে মোহাম্মদ আলী তাকে ছুরিকাঘাত ও গলা গেটে হত্যা করেছে বলে জানিয়েছে কবির হোসেন। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ আসামির এ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কবির হোসেন চৌগাছার ফতেপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাজু উদ্দিনকে আটক করেছে পুলিশ।
কবির হোসেন জানিয়েছে, গত ২০ জুন রাতে মোহাম্মদ আলী তাকে বাঁওড়ে মাছ ধরতে নিয়ে যায়। কিছু সময় পর পাহারাদার আতিয়ার তাদের দেখে ফেলে এবং তাদের কাছে আসে। এ সময় মোহাম্মদ আলীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আতিয়ারকে ছুরিকাঘাতে জখম করে। এরপর আতিয়ার মাটিতে পড়ে গেলে মোহাম্মদ আলী তাকে টেনে পাশের ঘাসের জমিতে নিয়ে গলা গেটে মৃত্যু নিশ্চিত করে বাঁওড়ের ক্যানেলের কচুড়িপানার মধ্যে ফেলে দিয়ে আসে বলে জানিয়েছে কবির ।
মামলার অভিযোগে জানা গেছে, লস্করপুর গ্রামের আতিয়ার রহমান বেড়গোবিন্দপুর বঁওড়ে নৈশ্যপ্রহরীর চাকরি করতেন। ২০ জুন রাতে খাওয়া-দাওয়া করে আতিয়ার রহমান বাঁড়ও পাহারা দিতে বলে যান। পরদিন বাড়ি না ফেরায় সংবাদ পেয়ে বাঁওড়ের ক্যানেলের কচুড়িপানার মধ্যে থেকে ক্ষত-বিক্ষত আতিয়ার রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই লস্করপুর গ্রামের রাশেদ আলী বাদী হয়ে ৯ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে কবির হোসেন ও বাঁওড়ের অপর পাহারাদার সুজা উদ্দিনকে আটক করে মঙ্গলবার আদালতের সোপর্দ করে। এদের মধ্যে আটক কবির হোসেন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আদালতে ওই জবানবন্দি দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ