স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এই সভা সম্পন্ন হয়।
সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি অমল অধিকারী সাহসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল। এর আগে, অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা বাবুল হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত অধিকারী। সনাতন ধর্ম সংঘ যশোরের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল কুমার চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট প্রতিভা বাগচি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি মধু এবং জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সভাপতি সজিব কুকু তপু।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক এন. সি. সিল (রণজিৎ), বাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং সনাতন ধর্ম সংঘ যশোরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপিকান্ত সরকার প্রমুখ। সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সংগঠনের যশোর জেলা শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ হলেন:
- সভাপতি: শ্রী অমল অধিকারী (সাহস)
- নির্বাহী সভাপতি: শ্রী অমল ভাস্কর
- সিনিয়র সহ-সভাপতি: অধ্যাপক গোপিনাথ সরকার
- সহ-সভাপতি: শ্রী জীবন অধিকারী, শ্রী সঞ্জয় বিশ্বাস, শ্রী নিমাই পাল, বিশ্বজিৎ দাস ও বাবু রায়।
- সাধারণ সম্পাদক: সনজিৎ অধিকারী
- সহ-সাধারণ সম্পাদক: শ্রী শ্রীপতি অধিকারী, উজ্জল কুমার বালা ও বাবু দত্ত।
- সাংগঠনিক সম্পাদক: নারায়ন দাস (সহ-সাংগঠনিক: মধুসুদন ঘোষ)
- অর্থ সম্পাদক: বিকাশ কুমার সিকদার (সহ-অর্থ সম্পাদক: রতন দে)
- প্রচার সম্পাদক: সঞ্জিব রায় ষষ্টি (সহ-প্রচার: শ্রী অমিত অধিকারী, প্রভাংশু স্বর্ণকার ও রনজিৎ অধিকারী)
- দপ্তর সম্পাদক: দিপঙ্কর অধিকারী
অন্যান্য সম্পাদকীয় পদসমূহ:
কমিটির সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুশান্ত কুমার বিশ্বাস (সহ-সমাজকল্যাণ: রবিন সরকার ও বিশ্বনাথ দাস), ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল কুমার বিশ্বাস (সহ-ধর্ম বিষয়ক: প্রকাশ ব্যানার্জী ও উজ্জল কুমার দাস), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জীবন সরকার জনি (সহ-তথ্য ও প্রযুক্তি: সঞ্জয় বিশ্বাস ও দেবল বিশ্বাস), ত্রাণ বিষয়ক সম্পাদক রমানাথ শীল (সহ-ত্রাণ বিষয়ক: সমরকান্তি বিশ্বাস ও শান্ত সাহা) এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন পিন্টু বসাক (সহ-ক্রীড়া বিষয়ক: পলাশ বিশ্বাস, পলাশ অধিকারী ও নয়ন অধিকারী)।
এছাড়াও আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট যুথিকা রানী ঘোষ (সহ-আইন বিষয়ক: অ্যাডভোকেট বিশ্বজিৎ দত্ত ও দেবাশিষ দেবা), মহিলা বিষয়ক সম্পাদক পদে শ্রীমতি দিপালী রানী বকশী (সহ-মহিলা বিষয়ক: শ্রীমতি বিশাখা রানী ঘোষ, শ্রীমতি শাবানা ঘোষ, শ্রীমতি বিথীকা রানী বিশ্বাস, শ্রীমতি রীতা দে, শ্রীমতি অর্চনা ব্যানার্জী ও শ্রীমতি ভারতী মোদক), সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রনব মন্ডল (সহ-সংস্কৃতি বিষয়ক: বাবু কুন্ডু ও প্রশান্ত বিশ্বাস), মানবাধিকার বিষয়ক সম্পাদক তাপস দে (সহ-মানবাধিকার: অনল বিশ্বাস, বিধান বিশ্বাস ও নবকুমার চৌধুরী) এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে অরবিন্দু ভরন্দা বিশ্বাস (সহ-স্বাস্থ্য বিষয়ক: শ্রীমতি মিনা মন্ডল ও ডা. শ্যামল ঘোষ) সহ আরও বেশ কয়েকজনকে সাধারণ সদস্য করে এই কমিটি গঠন করা হয়।