প্রিন্ট এর তারিখঃ Jun 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 June 2026, 09:04 ইং
রেলওয়ে কর্মীকে মারধরের প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিবাদ সভা
নিজেস্ব প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণলালকে মারধরের ঘটনার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সভা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা শাখা।
শনিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস। সভা পরিচালনা করেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক।
সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নেতা কামাল পারভেজ বুলু ও প্রচার সম্পাদক আইয়ুব হোসেন।
বক্তারা বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণলালের ওপর হামলা ও মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ