প্রিন্ট এর তারিখঃ Jun 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 June 2026, 12:16 ইং
চৌগাছায় ২কোটি টাকার দুগ্ধ উৎপাদন ঋণ বিতরণ
চৌগাছা প্রতিনিধি:
যশোরের
চৌগাছায় দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ
প্রকল্পের আওতায় গঠিত কয়ারপাড়া দুগ্ধ সমবায় সমিতি ও মাকাপুর দুগ্ধ সমবায়
সমিতির সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২৮জুন) বেলা ১১টায় চৌগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন সমবায় অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ও উপ-নিবন্ধক (নিরীক্ষা-১) শেখ
ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর
রহমান।
চৌগাছা উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমানের সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন, উপজেলা বন
কর্মকর্তা ফেরদৌস খান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান
প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দুটি সমবায় সমিতির ১০০ জন
সদস্যদের ১লাখ ৬০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এবং সুবিধাভোগীদের
নির্দেশনা দেয়া হয় ১৫দিনের মধ্যে গরু ক্রয় করে ছবি ও উপজেলা নির্বাহী
অফিসারের প্রত্যয়ণ জমা দেয়ার পর গরুর খাদ্য কেনার জন্য ৪০ হাজার টাকা করে
ঋণের বাকি অংশের চেক বিতরণ করা হবে।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা
গেছে, ঋণ পাবার ১ বছর পর থেকে এই ঋণের কিস্তি শুরু হবে এবং ২ বছরে মোট ২৯
কিস্তিতে নাম মাত্র সুদে এই ঋণ পরিশোধ করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ