প্রিন্ট এর তারিখঃ Jun 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 June 2026, 13:27 ইং
গোপনে কমিটি করায় মাদ্রাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় গোপনে গভর্ণিং বডির পকেট কমিটি করায় অধ্যক্ষের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে এলাকাবাসী ওই মানববন্ধন করেন| মানববন্ধনে অংশ নেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাতা, অভিভাবকসহ এলাকার সর্বস্তারের মানুষ।
উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ রাহাজউদ্দিন, জমিদাতা আব্দুল হামিদ, অভিভাবক আশুরা খাতুন, রিমা খাতুন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম গোপনে প্রতিষ্ঠাতা, দাতাসহ মাদ্রাসা শুভানুধায়ীদের বাদ রেখে রাতের আঁধারে পকেট কমিটি করে অনুমোদনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছেন।
যাদের নাম পাঠানো হয়েছে তাদের অনেকেই কিছু জানেন না| এ কারণে মাদ্রাসার অধ্যক্ষের অবসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে| গোপনে পকেট কমিটি করার বিষয়টি জানাজানি হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে| বক্তারা আরো বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরিত ওই কমিটি বাতিলসহ অধ্যক্ষের অবসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাফেজ রাহাজউদ্দিন বলেন, যে মাদ্রাসাকে এলাকার মানুষ আগলে রেখেছেন, সেখানে অধ্যক্ষ নিজের একক আধিপত্য বজায় রাখতে গোপনে পকেট কমিটি গঠন করেছেন| আমরা এই অবৈধ কমিটি মানি না এবং দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।
জমিদাতা আব্দুল হামিদ তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার ছেলে-মেয়েদের শিক্ষা গ্রহণের জন্য আমরা ˆপতৃক জমি দান করেছি| কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়| কমিটি গঠনে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে| এই জালিয়াতির বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না।
মানববন্ধনে এলাকার নারী অভিভাবকরাও অংশ নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন| বক্তব্যে অভিভাবক আশুরা খাতুন ও রিপা খাতুন বলেন, এলাকার অভিভাবকদের বাদ রেখে যিনি মাদ্রাসার কমিটি করতে পারেন তার কাছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ নয়। সে কারণে আমরা এমন অধ্যক্ষকে মাদ্রাসায় দেখতে চাই না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি| তবে, মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ বলেন, মাদ্রাসার সামনে মানববন্ধনকারীরা তাদের সাথে কোন কথা বলেননি। কমিটি গঠনের বিষয়ে অধ্যক্ষ মহোদয় ভালো বলতে পারবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ