প্রিন্ট এর তারিখঃ Jul 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 July 2026, 12:46 ইং
চৌগাছা সমিতি ঢাকা’র উদ্যোগে ১০০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
ঢাকাস্থ চৌগাছাবাসীর সামাজিক সংগঠন ‘চৌগাছা সমিতি ঢাকা’র উদ্যোগে উপজেলার ১০০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব এবং ‘চৌগাছা সমিতি ঢাকা’র সভাপতি ড. নাসিমুল গণি শেলি।
মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
- এম ইদ্রিস সিদ্দিকী, সাবেক অতিরিক্ত সচিব এবং চৌগাছা সমিতি ঢাকা’র সাবেক সাধারণ সম্পাদক।
- সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার, যশোর।
- মাসুদ রানা, সিভিল সার্জন, যশোর।
- ফারজানা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চৌগাছা।
অনুষ্ঠানের শুরুতে সমিতির দপ্তর সম্পাদক শাহাঙ্গীর আলম সমিতি কর্তৃক পরিচালিত বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের একটি প্রতিবেদন পাঠ করে শোনান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল। এছাড়াও চৌগাছা সমিতি ঢাকা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং হুইলচেয়ার প্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি শেলিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপজেলার অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ