প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 July 2026, 13:00 ইং
উপশহর টিচার্স ট্রেনিং কলেজে বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
যশোরের উপশহর টিচার্স ট্রেনিং কলেজের নবনির্মিত অডিটোরিয়ামে আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সরকারি কেশবপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইজারদার এ্যাডভোকেট ফজলুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ খাদিজা পারভীন ইতু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক শারমিন সুলতানা, অধ্যাপক সুলতানা জেসমিন তৃপ্তি, অধ্যাপক শরিফা সুলতানা এবং গণিত বিভাগের প্রভাষক মোঃ কামরুজ্জামান।
প্রধান অতিথি: শিক্ষকতাকে কেবল পেশা নয়, বরং জাতি গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হিসেবে উল্লেখ করে নবীনদের 'মানুষ গড়ার কারিগর' হওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ