প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 July 2026, 06:11 ইং
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
স্পোর্টস ডেস্ক:
নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ। প্রত্যেক ম্যাচের আগে যে প্রশ্ন, তা আবারও শুনতে হলো। মাঠে কি ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে একসঙ্গে দেখা যাবে? সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তির বক্তব্য কী বলছে? এই জুটিকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে।
নরওয়ের বিপক্ষে কোনো একটা সময়ে দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে কি না? ইতালিয়ান কোচকে সরাসরি এই প্রশ্ন করা হয়। তিনি উত্তর দেন, ‘নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।’ভিনির পজিশন পাল্টানো নিয়েও আনচেলত্তি কথা বলেছেন, ‘ভিনি অনেক দিন ধরেই তার খেলার পজিশন পরিবর্তন করে আসছে। রিয়াল মাদ্রিদে এবং এখন। সে খুব ভালো করছে। প্রতিপক্ষকে সংশয়ে রাখছে। উইংয়ে সে অ্যাসিস্ট করতে পারে। অনেক গোলও করতে পারে।’
বিশ্বকাপের আগে কাফ ইনজুরিতে পড়েন নেইমার। তারপর তাকে প্রথম দুই ম্যাচ বেঞ্চেই রাখা হয়েছিল। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে খেলেছিলেন তিনি। শেষ ১৫ মিনিট তাকে মাঠে দেখা গেছে। জাপানের বিপক্ষে মাঠের পাশে তাকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। কিন্তু অতিরিক্ত সময়ের জন্য তাকে নামানোর পরিকল্পনা ছিল কোচের। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে নির্ধারিত সময়েই জয় পায় ব্রাজিল। অতিরিক্ত সময়ে খেলা গড়ায়নি। নামা হয়নি নেইমারেরও।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ