প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 July 2026, 14:35 ইং
যশোরে প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের বিশেষ মোনাজাত

যশোর প্রতিনিধি:
যশোর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের আশু আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার যশোর মুজিব সড়কস্থ 'যশোর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন ৯৩৯'-এর কার্যালয়ে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। 'যশোর রিকশা ভ্যান মালিক সমবায় সমিতি ৫০৮' এবং 'যশোর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন ৯৩৯' যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সাংবাদিক নেতা জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা ও দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত স্থানীয় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকেরা।
উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—যশোর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন ৯৩৯-এর আহ্বায়ক খাইরুল ইসলাম, ব্যাটারি চালিত রিকশা ভ্যান মালিক সমবায় সমিতি লি: ৫০৮-এর সভাপতি আবুল হাশেম, সহ-সভাপতি আমজাদ হোসেন, যশোর রিকশা ভ্যান শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব শফিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক রমজান আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ