প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 August 2026, 10:45 ইং
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহত
নিজস্ব প্রতিবেদক:
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান (৩০)।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে যশোর শহরের নিউ মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত রাশেদ খান যশোর সদর উপজেলার ধর্মতলা কদমতলার মোড় এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাশেদ মোটরসাইকেল চালিয়ে যশোর শহর থেকে মনিহারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিউ মার্কেট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর আছড়ে পড়েন। এতে তাঁর পা এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।
ঘটনার পরপরই নিউ মার্কেট এলাকায় দায়িত্বরত সার্জেন্ট মিলটন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রাশেদ খানকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ