প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 August 2026, 14:38 ইং
চৌগাছায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ (পিপিএম), উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, প্রেস ক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক এম. এ. রহিম, ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রিতম, কেন্দ্রীয় ছাত্রনেতা হাসানুজ্জামান, শহীদ আল আমিনের পিতা আনোয়ার হোসেন, ইয়াসিন আরাফাত, সম্রাট হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌগাছা উপজেলা শাখার সেক্রেটারি অদীপ ফারহান, ছাত্রশক্তি নেতা জুবায়ের এবং এনসিপি নেতা সিনবাদ।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেস ক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ