প্রিন্ট এর তারিখঃ Aug 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 August 2026, 11:34 ইং
যশোরে নজরুলবর্ষ ও ৩৬ জুলাই স্মরণে বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুলবর্ষ’, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ উদযাপন এবং বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৬১তম নিয়মিত সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়াস্থ বিএসপির নিজস্ব কার্যালয়ে কবিতা পাঠ ও আলোচনাসভার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’ এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন অধ্যক্ষ ড. কবি শাহনাজ পারভীন, কবি ও গীতিকার এডিএম রতন এবং কবি মনিরুজ্জামান। জাতীয় কবির জন্মভিটা চুরুলিয়ার সংগ্রহশালা ও তাঁর শৈশব-কৈশোরের স্মৃতিগাথা নিয়ে আলোচনা তুলে ধরেন কবি এমএ কাসেম অমিয়। এছাড়া মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম কবি কাসেদুজ্জামান সেলিমের প্রয়াত স্ত্রী ফিরোজা জামান মিনির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও আলোচনায় অংশ নেন কবি অরুণ বর্মন, রাশিদা আখতার লিলি এবং কবি সুরাইয়া শরীফ।
বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় কবি ও সাহিত্যিক বৃন্দ নিজ নিজ স্বরচিত কবিতা পাঠ এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ