প্রিন্ট এর তারিখঃ Aug 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 August 2026, 17:57 ইং
যশোরে ‘শিল্পাঙ্গন’–এর উদ্যোগে কাজী নজরুলের শতবর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার :
সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন যশোর’–এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বেজপাড়া শ্রীধর পুকুর পাড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজনের আয়োজন করা হয়।
শিল্পাঙ্গন যশোরের সভাপতি হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার মনিরুজ্জামান মাসুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তু বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মাসুম জাতীয় জীবনে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চেতনা ও সাম্যবাদী আদর্শকে বেশি বেশি চর্চা ও ধারণ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের কবিতা আবৃত্তি করেন চন্দ্রিমা হালদার, শ্রুতি রায় ও সেলিম হোসেন বিজয়। সঙ্গীত পরিবেশন করেন তূর্য কর্মকার ও চৈতি হালদার। এছাড়া নৃত্য পরিবেশনায় অংশ নেন আঁখি, প্রত্যাশা, অনুপ্রভা, শ্রেয়া, মৃত্তিকা, বিপ্রমা ও চৈতি।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সবুজ রহমান। সবশেষে শিল্পাঙ্গনের শিল্পীদের পরিবেশনায় দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ