প্রিন্ট এর তারিখঃ Aug 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 August 2026, 12:22 ইং
কেশবপুরে হরিহর নদে গোসলে নামা নিখোঁজ ব্যক্তির মরদেহ ৩ ঘন্টা পর উদ্ধার

কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে হরিহর নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টা পর আমজাদ হোসেন
মোড়ল (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায়
তিনি নদের আলতাপোল ব্রীজ নামক এলাকায় গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হন।
এলাকাবাসী
ও ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, আলতাপোল গ্রামের মৃত আমির আলী মোড়লের
ছেলে আমজাদ হোসেন মোড়ল শনিবার সকাল ১১টায় হরিহর নদের পানিতে গোসল করতে নেমে
নিখোঁজ হন। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরবিারের লোকজন নদের পানিতে তাকে
খুঁজতে থাকেন। না পেয়ে তারা স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়। সকাল সাড়ে
১১টায় খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খুলনা
ডুবুরী দলকে ডেকে আনেন। পরে নদ থেকে দুপুর ১ টা ৫৫ মিনিটে খুলনা থেকে আসা
ডুবুরী দল ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
এ
ব্যাপারে কেশবপুর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন,
খুলনা থেকে ফায়ার স্টেশনের ডুবুরী দল এনে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ