প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 August 2026, 07:37 ইং
প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ পেতে আবেদন ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

স্টাফ রিপোর্টার :
প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবটির নতুন সদস্যপদ প্রদানের জন্য ১২ আগস্ট থেকে আবেদন ফরম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় সভায় আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।
বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে ক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১২ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে। আগ্রহীরা ক্লাব কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
আবেদন ফরম সংগ্রহের শেষ সময় ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত। ফরম তোলার দিন থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে পূরণকৃত আবেদন ফরম জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর আর কোনো ফরম গ্রহণ করা হবে না।
আবেদনকারীদের স্ব-স্ব গণমাধ্যমের পক্ষ থেকে প্রাপ্ত অন্তত পাঁচ বছর আগের নিয়োগপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমানে কর্মরত মিডিয়ার পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন ফরমের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ