প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 August 2026, 17:27 ইং
যশোরে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তার রুহের মাগফিরাত কামনায় বুধবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান।
এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ