নিজস্ব প্রতিবেদক:
অ্যাপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 'সার্ভিস, সিটিজেনশিপ ও ফেলোশিপ'—এই তিন মূলনীতিকে সামনে রেখে বুধবার শহরের গোলপাতা মসজিদ সংলগ্ন শংকরপুর এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অ্যাপেক্স ক্লাব অব যশোরের সভাপতি অ্যাপেঃ খুরশীদ আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশ জেলা-০৬ এর ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাপেঃ জসিম উদ্দিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল কাদের, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র এবং অ্যাপেক্স বাংলাদেশ জেলা-০৬ এর পিডিজি অ্যাপেঃ আসাদুজ্জামান শাহীন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি এন্ড ডি এন ই এডিটর (২০২৬) অ্যাপেক্সিয়ান কামরুজ্জামান মিলন।
সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই একটি আলোকিত ও উন্নত সমাজ বিনির্মিত হবে।
সভাপতির বক্তব্যে খুরশীদ আলম বাবু বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া ও তাদেরকে সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।