প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 August 2026, 11:22 ইং
চৌগাছায় ৬১ পিস ইয়াবাসহ ১৫ বছরের কিশোর আটক

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বড় নিয়ামতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে চৌগাছা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে বড় নিয়ামতপুর গ্রামের একটি বাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত আব্দুর রব রাজু (১৫ বছর ৩ মাস) নামে এক কিশোরকে আটক করা হয়।
পরে তার দখল থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১১টা ২০ মিনিটের দিকে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক আব্দুর রব রাজু বড় নিয়ামতপুর গ্রামের সোহেলের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ