প্রিন্ট এর তারিখঃ Aug 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 August 2026, 14:38 ইং
বিএনপি অফিস পোড়ানোর মামলায় সাবেক ইউপি সদস্য টিপু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
যশোরে জেলা বিএনপির কার্যালয় পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি এবং সাবেক ইউপি সদস্য টিপু সুলতান বিশ্বাসকে (৫৪) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত টিপু পূর্বে চরমপন্থী সংগঠন ‘সর্বহারা দল’-এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত টিপু সুলতান বিশ্বাস সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির ছেলে। তিনি স্থানীয় তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিপু সুলতান বিশ্বাস বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বর্তমানে ৩টি হত্যা মামলা চলমান রয়েছে। স্থানীয়ভাবে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত।
আ
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ