প্রিন্ট এর তারিখঃ Aug 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 August 2026, 14:48 ইং
যশোরে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার :
যশোরে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৭ তম জন্ম দিন উপলক্ষে উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইনস্টিটিউট নাট্যকলা সংসদে বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র নাট্যজন মহিউদ্দিন লালু। বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়কারী নাট্যকার হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বির্বতন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, ইনস্টিটিউট নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, শব্দ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার মাসুদ জামান, স্বপ্নচারী নাট্যনিকেতনের সাধারণ সম্পাদক নাট্যকার অশোক কুমার , কোষাধাক্য আবুল হাসান তুহিন, দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, থিয়েটার ক্যাম্ভাসের নুরুজ্জামান, নূরুজ্জামান বকুল । সেলিম আল দীনের কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করেন এম এন এস তুর্কী, সানজিদা খাতুন, শরীফ হোসেন ধীমানসহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সবুজ রহমান। বক্তারা বলেন যে সেলিম আল দীন বাংলাদেশের একটি নক্ষত্র । তার নাটক সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ