প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 August 2026, 14:55 ইং
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শনিবার কৃষ্ঠিবন্ধন যশোরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শনিবার কৃষ্ঠিবন্ধন যশোরের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদে কৃষ্ঠিবন্ধন যশোরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি এইচ এম সিরাজ।
বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতি(সকশিস) ও কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ মো আতিকুর রহমান, নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, মুক্তশ্বরী সাহিত্যে ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোকাররম হোসেন, সহসভাপতি কবি সুরাইয়া শরীফ, কবি রাশিদা আক্তার লিলি, দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল।
কৃষ্টিবন্ধন যশোরের সভাপতি কবি অধ্যাপক মঞ্জুয়ারা সোনালির সভাপতিত্বে আলোচনা ও কবিতা পাঠ করেন কৃষ্টিবন্ধন শার্শা কমিটির সভাপতি কবি রেবেকা টপি, সাধারণ সম্পাদক কবি বকুল হক, কবি আবু রায়হান, নৃত্যশিল্পী ও প্রচার সম্পাদক আলেয়া আক্তার প্রেমা, চারণকবি বাবুল তরফদার, কবি ভদ্রাবতি বিশ্বাস, কবি ধীমান শরীফ, কবি সানজিদা ফেরদৌস, অধ্যাপক বেলায়েত হোসেন উজ্বল, কবি ডা. অমল কান্তি সরকার।
আরও উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকার, কবি রবিউল ইসলাম, জনাব শাহজান নান্নু জনাব রুমিচা বেগম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ঠিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক এম এ কাসেম অমিয় ও যুগ্মসম্পাদক কবি এম এন এস তুর্কী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন চারণকবি বাবুল তরফদার, পবিত্র গীতা থেকে পাঠ করেন কবি ভদ্রাবতী বিশ্বাস এবং সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে নজরুল সঙ্গীত পরিবেশন করেন কবি এম এন এস তুর্কী, কবি বকুল হক, কবি নজর আলী সানা প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ