প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 August 2026, 19:26 ইং
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খয়রাত হোসেন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সহ-সভাপতি খয়রাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে তাঁকে আটক করে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খয়রাত হোসেনের বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার আইনগত প্রক্রিয়া শেষে খয়রাত হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ