প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 August 2026, 19:33 ইং
চৌগাছা থেকে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক হোসেন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার মির্জাপুর বাওড়ের সামনে সাহারা আফরীন ক্যাফের পাশের এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশিক হোসেন মির্জাপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আশিক হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ