প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 August 2026, 15:00 ইং
কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ

কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র
বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চারুপীঠ একাডেমির কার্যালয়ে সংস্কৃতি
পরিষদের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ ১৩৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও ১৬ জন
কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চারুপীঠ
একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস। বিশেষ অতিথি
ছিলেন, পিটিআই ইন্সট্রাক্টর মিহির হালদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার
বাবলু রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস, প্যানাসিয়া
বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পরিচালক বিল্লাল হোসেন এবং
সাংবাদিক নূরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির
নির্বাহী পরিচালক উৎপল দে। অনুষ্ঠান পরিচালনা করেন চারুপীঠের শিক্ষার্থী
প্রত্যয়ী ঘোষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ