প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 September 2026, 17:08 ইং
যশোরে ডিবির অভিযানে সাবেক কাউন্সিলর রাজিবুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাতে শহরের কারবালা রোড এলাকার ওয়াপদা গ্যারেজ সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল কারবালা রোড এলাকায় অভিযান চালিয়ে রাজিবুলকে আটক করে। পরবর্তীতে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার মন্ডল।
ঘটনার বিষয়ে রোববার বিকেলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত সাবেক কাউন্সিলর রাজিবুল আলম একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া চূড়ান্ত করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ