প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 September 2026, 14:21 ইং
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ৩ দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের ট্রেইনার মুজিবুর রহমান প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানকে আরও প্রাণবন্ত, আধুনিক ও কার্যকর করতে সহায়তা করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও উন্নত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ