প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 September 2026, 14:32 ইং
চৌগাছায় নানা প্রতিকূলতা পেরিয়ে মডেল মসজিদের নির্মাণকাজ শুরু

স্টাফ রিপোর্টার :
নানা বাধা ও প্রতিকূলতা কাটিয়ে যশোরের চৌগাছায় অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নির্মাণস্থানের পুরনো স্থাপনা অপসারণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।
উপজেলা সদরের সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে এ মসজিদটি নির্মিত হচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে মডেল মসজিদ নির্মাণের কাজটি শেষ পর্যন্ত শুরু হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থান পরিচ্ছন্নকরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ইসলাম।
এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক বিএম আইনাল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীসহ উৎসুক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই মডেল মসজিদটি নির্মিত হলে এলাকার ধর্মীয় চর্চা ও সংস্কৃতি বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ