প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 September 2026, 05:33 ইং
যশোর বোর্ডে এসএসসি খাতা পুনঃনিরীক্ষণ: ফেইল থেকে পাস ৩৮০, নতুন জিপিএ-৫ পেলেন ৭৫২ জন
স্টাফ রিপোর্টার:
২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে যশোরের অধীনে মোট ১,৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
পাস-ফেইল এবং গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। অকৃতকার্য (F গ্রেড) থাকা ৩৮০ জন শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ১ জন সরাসরি 'A' গ্রেড, ৩ জন 'A-' গ্রেড, ৩৩ জন 'B' গ্রেড, ১৯ জন 'C' গ্রেড এবং ৩২৪ জন শিক্ষার্থী 'D' গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
অন্যদিকে, পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ (A+) পেয়েছেন মোট ৭৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পূর্বে 'A' গ্রেড পাওয়া ৭৩১ জন, 'A-' গ্রেড পাওয়া ১৯ জন এবং 'B' গ্রেড পাওয়া ২ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ লাভ করেছেন।
এছাড়া অন্যান্য গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে—'A' গ্রেডে উন্নতি: 'A-' থেকে ৩০৮ জন, 'B' থেকে ১২ জন, 'C' থেকে ১ জন। 'A-' গ্রেডে উন্নতি: 'B' থেকে ১৫০ জন, 'C' থেকে ১ জন, 'D' থেকে ১ জন।অন্যান্য: 'C' থেকে 'B' গ্রেডে ৬৫ জন এবং 'D' থেকে 'C' গ্রেডে ১৪ জনের ফলাফল উন্নত হয়েছে।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আবেদনের পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম মেনে উত্তরপত্রসমূহ পুনর্মূল্যায়ন করা হয়। নম্বর গণনা কিংবা লিখনসংক্রান্ত ভুল সংশোধন করায় এ ফল পরিবর্তন হয়েছে। সংশোধিত ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ