প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 September 2026, 06:04 ইং
শার্শায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা শহীদুল ইসলামকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার :
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে তার নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ অব্যাহতি আদেশ কার্যকর করেছেন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো অপরাধমূলক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় যুবদল কঠোর অবস্থানে রয়েছে।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সিদ্ধান্তটি কার্যকর করে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ