প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 September 2026, 16:19 ইং
যশোরের সন্ত্রাস বিরোধী ও নাশকতার পরিকল্পনার মামলায় আটক আ.লীগের ১২ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
যশোরে সন্ত্রাস বিরোধী আইনে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত ১২জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে আলাদা অভিযানে তাদের আটক করা হয়। গতকাল শনিবার বিভিন্ন থানার মামলায় আটক দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে টিপু সুলতান, চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত ইবাদ খানের ছেলে মোনায়েম খান, বাদে খানপুর গ্রামের আবজেল হোসেনের ছেলে ভুট্টো রহমান, কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের মাঝেরপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে আবু শাহিন, ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের ইবাদ ফকিরের ছেলে শাহিন হোসেন, মির্জাপুর গ্রামের মোস্তফার ছেলে রাসেল হোসেন, ছুটিপুর বাজার এলাকার মৃত আবদার রহমানের ছেলে বাবলুর রহমান, অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান, চেঙ্গুটিয়া গ্রামের দক্ষিণপাড়ার ইউসুফ আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম, পায়রা গ্রামের হেকমত আলীর মোল্যার ছেলে ইমদাদুল হক, শার্শা উপজেলা গোগা গ্রামের পশ্চিমপাড়ার রবিউল ইসলাম ও রফিউদ্দিনের ছেলে নিজাম উদ্দিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ