প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 September 2026, 01:04 ইং
২০০ পিস ইয়াবাসহ ঝিনাইদহের মাদক কারবারি গ্রেফতার

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককৃত শাকিল হোসেন ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর থানার সলেমানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আঃ রহমান শান্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর এলাকার কলেজপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শাকিল হোসেনকে আটক করা হয় এবং তাঁর নিজ হেফাজতে থাকা নিষিদ্ধ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চৌগাছা থানা পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ