প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 September 2026, 02:06 ইং
শার্শায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১

যশোরের শার্শায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: আনিসুর রহমান ওরফে আনিস (৫১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে শার্শা ইউনিয়নের নাভারন বাজার থেকে গোড়পাড়াগামী সড়কের নারায়ণপুর শ্মশানের মূল ফটকের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আটককৃত আনিসুর রহমান শার্শা উপজেলার অগ্রভুলট (দক্ষিণপাড়া) গ্রামের মৃত রহিম বক্স ও শাহারন খাতুনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় আনিসুর রহমানকে আটক করে তাঁর হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ