প্রিন্ট এর তারিখঃ Sep 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 September 2026, 07:24 ইং
ঘিবা ও বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ২৫ কেজি গাঁজাসহ বিভিন্ন মালামাল আটক

যশোরের ঘিবা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ঘিবা বিওপির একটি দল ৭ নম্বর ঘিবা মাঠের ভেতরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা জব্দ করে।
একই দিনে পৃথক অভিযানে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট থেকে ৮৩টি শাড়ি, ১.৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১১২টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান জোরদার থাকবে বলে জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ