প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 October 2026, 07:03 ইং
ডেঙ্গু প্রতিরোধে ঘোপ শিশু সংঘের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার :
"রাখিব পরিবেশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার"—এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার যশোরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ঘোপ শিশু সংঘের উদ্যোগে এবং আর জে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতালের সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমওডা. আহসান কবির বাপ্পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আবদুল্লাহ আল গাদ্দাফি রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোপ শিশু সংঘের আহবায়ক মনির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। জমে থাকা পানি পরিষ্কার করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমেই কেবল ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
আলোচনা সভা শেষে স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ওই এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ