প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 October 2026, 04:52 ইং
যশোরে খুলনা রেঞ্জের পুলিশের বিভাগীয় পদোন্নতির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
যশোরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা।
শুক্রবার (২ অক্টোবর) যশোর কেন্দ্র থেকে যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিপুলসংখ্যক পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা সময়সূচী অনুযায়ী, সকাল ১০:০০ টায় এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) এবং বিকেল ৩:০০ টায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির এই এমসিকিউ পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
যশোর কেন্দ্রের পদোন্নতি পরীক্ষা পরিচালনা করেন বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটির কেন্দ্র ইনচার্জ ও খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট/অপারেশনস) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা।
পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে অ্যাডিশনাল ডিআইজি দায়িত্বরত সকল ইনভিজিলেটরকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য যশোর জেলার পুলিশ সুপার ও যশোর জেলা সাব-কমিটির সদস্য জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-কে বিশেষ ধন্যবাদ জানান।
পরীক্ষা চলাকালে সাব-কমিটির অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব এস এম সিরাজুল হুদা, পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) জনাব তানভীর আহমদ, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নুর-ই-আলম সিদ্দিকী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস এন্ড এ্যামুনিশন) জনাব শামীমা নাছরীন খানম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) জনাব মোঃ আহসান হাবীব।
এছাড়াও যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ইনভিজিলেটরগণ নিজ নিজ দায়িত্ব পালন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ