প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 October 2026, 10:42 ইং
যশোর সিটি কলেজ এলাকায় প্রকাশ্যে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

যশোর সিটি কলেজের পাশে একটি গলিতে ছুরিকাঘাতে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রব (২৩) আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাপাড়া আমতলা এলাকার অঙ্কন (১৮) নামে এক তরুণের সঙ্গে ফয়সালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অঙ্কন তাঁর নিতম্বে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা ফয়সালকে হাসপাতালে নিয়ে যান।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির অভিযোগ, কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন ফয়সাল। এর জেরে তাঁর ওপর হামলা করা হয়েছে। বাপ্পি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেব।
কোতোয়ালি থানার তদন্ত ওসি কাজী বাবুল বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ