প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 October 2026, 09:28 ইং
বেনাপোলে প্রতিপক্ষের বিরুদ্ধে বিএনপির নেতার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :
যশোরের বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সি অ্যান্ড এফ ব্যবসায়ী আবুল কাশেমের বিরুদ্ধে চাঁদা দাবি ও অস্ত্র প্রদর্শনের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আবুল কাশেম বলেন, "গত ২০ অক্টোবর হযরত আলী নামে এক ব্যক্তি আমার, আমার দল ও পদবীর কথা উল্লেখ করে দখলবাজি, সন্ত্রাস, মাদক ও অস্ত্র ব্যবসা এবং ২০ লাখ টাকা চাঁদাবাজির যে ভিত্তিহীন অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি ও আমার দল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, অভিযুক্ত হযরত আলী বিগত আওয়ামী স্বৈরশাসকের আমলে তাদের সক্রিয় কর্মী ছিলেন এবং সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার চালিয়েছেন। ৫ই আগস্টের পটপরিবর্তনের পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
আবুল কাশেম বলেন, বিরোধপূর্ণ ৫০ শতক জমিটি মূলত সরকারি খাস জমি। ওই জমি নিয়ে মোখলেছুর রহমান ও জালাল উদ্দীন নামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষই তার (আবুল কাশেম) ও হযরত আলীর আত্মীয়। পুলিশ সরজমিনে এসে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দিলে কোনো পক্ষই সেখানে দাবি প্রতিষ্ঠা করতে পারেনি। তবে সম্প্রতি জালালের স্ত্রী সরকারি খাস জমিতে গোয়ালঘর নির্মাণের উদ্দেশ্যে ভিত্তি (কলাম) খুঁড়লে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে হযরত আলী মনগড়া তথ্য দিয়ে এলাকার নির্দোষ ছাত্র, পোর্টের লেবার ও দিনমজুরদের আসামি করে আদালতে মামলা ঠুকে দেন, যা বর্তমানে পিবিআই ও বেনাপোল পোর্ট থানায় তদন্তাধীন রয়েছে।
আবুল কাশেম অভিযোগ করেন, "যেহেতু জমির প্রকৃত মালিক হযরত আলী বা আমি—কেউই নই এবং এটি সরকারি খাস জমি, সেহেতু সেখানে ২০ লাখ টাকা চাঁদা দাবির প্রশ্নই ওঠে না। দীর্ঘদিন ধরে বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় মসজিদের সভাপতির দায়িত্ব পালন করায় আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতেই এই পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে।"
তিনি সঠিক ও নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে এই অপপ্রচারের মূল সত্য প্রকাশে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ