প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 October 2026, 00:11 ইং
যশোরে ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বাপ্পি শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
২৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ১১টা ১০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম কোতোয়ালি থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের শেখ মাসুদ রানার মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া বাপ্পি শেখের বসতঘরের উঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামি বাপ্পি শেখের পিতার নাম মৃত নারায়ণ চন্দ্র সাহা এবং মাতা মৃত কনক সাহা। তিনি ওই বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ