প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 November 2026, 07:55 ইং
মাগুরা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদারের গণসংযোগ

স্টাফ রিপোর্টার :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার ২ নম্বর মাগুরা ইউনিয়নে গণসংযোগ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুর রহমান আবদার।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের কায়েমকোলা বাজার ও জয়রামপুর মোড়ে তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে আব্দুর রহমান আবদার স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখ ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে মাগুরা ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগে তাঁর সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ