• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রমজানে সরকারি অফিসের সময় নির্ধারণ করল অন্তর্বর্তী সরকার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সূচি অনুযায়ী, রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সূচিতে যা থাকছে: নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল ৩টা ৩০ মিনিটে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।

ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের সূচি: প্রেস সচিব জানান, সরকারি অফিসের সময় নির্ধারিত হলেও ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সুবিধা ও প্রয়োজনীয়তা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

সাধারণত রমজান মাসে যানজট নিয়ন্ত্রণ এবং রোজাদারদের ইফতারের সুবিধার্থে প্রতি বছরই অফিস সূচিতে এই পরিবর্তন আনা হয়। উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তের ফলে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ে অফিসের কাজ শেষ করে ঘরে ফেরার সুযোগ পাবেন।