বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি...
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো জানিয়েছেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করবে না রোম।