যশোরের কেশবপুরে বিশ্ব সংগীত দিবস উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে চারুপীঠ একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।