কেশবপুরে বিশ্ব সংগীত দিবস উদযাপন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬, ৬:৫৮
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে বিশ্ব সংগীত দিবস উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে চারুপীঠ
একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারুপীঠ
একাডেমির সংগীত বিভাগের অধ্যক্ষ স্বরজিৎ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক্তার পম্পা কুন্ডু। স্বাগত বক্তব্য দেন
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক উৎপল দে। সম্মানিত অতিথি ছিলেন শিক্ষক
রবীন্দ্রনাথ মজুমদার ও শিক্ষক নন্দ দেবনাথ। সমবেত সংগীতের মধ্যে দিয়ে
অনুষ্ঠান শুরু হয়। পরে একক সংগীত পরিবশন করে চারুপীঠ একাডেমির শিক্ষার্থী
সৃজন দে, অর্ঘ্য বসু, রুপকথা দে, দিপ দেবনাথ, চিত্রা মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন চারুপীঠ একাডেমির প্রচার সম্পাদক বাপ্পা পাল।
আপনার মতামত লিখুন :