অভয়নগরে স্কুলশিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ, ঘরে আগুন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮
অভয়নগর(যশোর) প্রতিবেদক
যশোরের অভয়নগরে প্রশান্ত কুমার মুখার্জী নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে| সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার পায়রা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে|
প্রশান্ত কুমার মুখার্জী পায়রা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন| তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুর ঘরে ছিলেন| এসময় তার স্ত্রী ঘরের বাইরে কাজ করছিলেন| হঠাৎ তার স্ত্রীর পায়ের কাছে কে বা কারা লাল টেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে| এর কিছুক্ষণ পর ঘরের পাশে একটি কাঠের ঘরে আগুন জ্বলতে দেখা যায়| প্রতিবেশিদের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা হয়| রাতে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিয় যায় পুলিশ|
পায়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় শিক্ষক পরিবার বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে| তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে|
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, একজন স্কুলশিক্ষকের বাড়ি থেকে লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে| ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা| বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে| অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে|
আপনার মতামত লিখুন :