• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধিতে অংশীজনদের সাথে মতবিনিময় সভা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬, ১৪:১১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরে আঞ্চলিক পর্যায়ে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের (অংশীজন) সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট সভা কক্ষ ‘সনেট’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, পাট বাংলাদেশের প্রধান অর্থ উপার্জনকারী ফসল। পাট থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার বাড়াতে হবে।

যশোর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পাটচাষী শফিয়া রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, পাটকল মালিকের প্রতিনিধি আনিছুর রহমান, পাট ব্যবসায়ী নুরুল কাদের এবং নারী উদ্যোক্তা তাহেরা খানম প্রমুখ।

বক্তারা পরিবেশবান্ধব পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং এই শিল্পের প্রসারে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার ওপর জোর দেন। বিশেষ করে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ এবং বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পাট চাষি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।