• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস পালিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬, ০৫:১১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় যশোরেও প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ বৃহস্পতিবার শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে ।

​সকাল থেকেই স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

​অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রফিকুল ইসলাম।

জেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা জানান জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা একে একে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।