কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের ...
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের ৩য় জানাযা শেষে দাফন সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শহরের চাঁদাগাড়া ইদগাঁহ মাঠে জানাযায় প্রায় লাখো নেতাকর্মী উপস্থিততে ২য় নামাজের জানাযা এবং বেলা ১১টায় জেলার মিরপুর ফুটবল মাঠে ৩য় জানাযা শেষে মিরপুর ওয়াপদা কবরস্থানে সাড়ে ১২টার দিকে দাফন করা হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার স্ত্রী এক ছেলে ও মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।